ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৫:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কণ্ঠশিল্পী মমতাজ বেগম ফের এমপি 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন মমতাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

পুলিশ সুপারের কন্ট্রোল রুমের কর্মকর্তা আশরাফুল আলম (ডিআইওয়ান) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি আসন নিয়ে মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫। 

মানিকগঞ্জ-২ আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ফেরদৌস আহমেদ আসিফ।